রানাঘাট শহরে অবকাশ পার্ক সম্পর্কে জানুন ?
রানাঘাট শহর একটি ব্যস্ততম শহর ব্যাবসা-বানিজ্য রাজনীতি কোনোদিক থেকেই রানাঘাট শহর পিছিয়ে নেই | রানাঘাট শহরে যোগাযোগব্যবস্থা অন্যান্য শহরের তুলনায় অনেকটাই ভাল আপনারা রানাঘাটে ট্রেন লাইন ও সড়ক পথ জলপথ তিনটের মাধ্যমেই যাওয়া-আসা করতে পারবেন | অনেক বছর পর রানাঘাট শহর একটু নতুনত্ব কিছু দেখতে চলেছে আর সেটাই বাস্তবায়িত করতে রানাঘাট পৌরসভা রানাঘাট শহরে নতুন কিছু স্থাপন করার চেষ্টা করেছে আর সেই চেষ্টাকে বাস্তবায়িত করতে রানাঘাট থানাপাড়ায় অবকাশ পার্কের প্রতিষ্ঠিত হয় |
চার বিঘা জমির উপর সুন্দর ভাবে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে অবকাশ পার্ক | এই পার্কে যোগাযোগ ব্যবস্থায় এতটাই ভাল যে আপনারা চাইলে সড়কপথ রেলপথ 2এর মাধ্যমেই এখানে আসতে পারবেন | চুন্নি নদীর তীরে এই পার্কটি রানাঘাট শহরের শোভা বাড়িয়েছে এই পার্টিতে প্রতিদিন অসংখ্য জনসমাবেশ দেখা যায় তা রানাঘাটে হোক কিংবা বাইরে কোন শহরের হোক অর্থাৎ চাকদা পায়রাডাঙ্গা, ফুলিয়া, শান্তিপুর, তাহেরপুর বাদকুল্লা, এই সমস্ত জায়গার মানুষেরা আজ রানাঘাট শহরে আসছে এই অবকাশ পার্ক দেখার জন্য এবং তার সৌন্দর্য উপভোগ করতে | এই পার্কটিকে কেন্দ্র করে সেখানেই ভরে উঠেছে একটা ব্যবসার জায়গা পার্কে ঢোকার জন্য আপনাদের প্রথমে সেখানে 20/- টাকা এন্ট্রি ফি হিসেবে জমা দিয়ে টিকিট কাটতে হবে মাথাপিছু | এছাড়াও ভেতরে গিয়ে আপনারা যদি ভিডিও শুট করতে চান তাহলে আপনাদের ক্যামেরা অনুযায়ী আলাদা চার্জ দিতে হবে | পার্কটির ভেতরে আপনারা দেখতে পারবেন | একটি Boating ব্যবস্থা ও জলাশয় বোটিং করতে গেলে আপনাদের আলাদা চার্জ দিতে হবে |
|
অবকাশ পার্ক খোলার টাইম |
সকাল 11 টা থেকে রাত্রি 8 টা পর্যন্ত |
|
প্রবেশ মূল্য |
প্রবেশ মূল্য 10 টাকা, জাম্পিং 10 টাকা, হেলিকপ্টার 10 টাকা, বোটিং কুড়ি টাকা , বোটিং রিজার্ভ 100 টাকা, |
|
ছবি তোলার প্যাকেজ |
SLR দিয়ে ভিডিও করলে 500 টাকা ,
SLR/DSLR দিয়ে ছবি তুললে 50 টাকা | |
রানাঘাট টেশন থেকে এই পার্কটির দূরত্ব দুই কিলোমিটার অটোতে টোটো তে আপনারা যদি জান তাহলে আপনাদের 20/- টাকা ভাড়া দিতে হবে | এই পার্কটিকে পুরোপুরি পরিচালনা করে রানাঘাট পৌরসভা | এখানে অন্ন প্রাসন ও বিবাহ অথবা অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনারা এই পার্কটি কে ব্যবহার করার জন্য ভাড়া নিতে পারেন |
Q ➤ অবকাশ পার্ক কতক্ষণ খোলা থাকে ?
Q ➤ অবকাশ পার্ক রানাঘাট টেশন থেকে কত দূর অবস্থিত ?
Q ➤ অবকাশ পার্কের প্রবেশ মূল্য কত?

Post a Comment